Description
হিউমি কিং – মাটির শক্তি, ফসলের সমৃদ্ধি
উপাদানঃ হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ একটি কার্যকর জৈব উজ্জীবক।
হিউমি কিং-এর প্রধান উপকারিতা-
1. মাটির উর্বরতা বৃদ্ধি করে ও গঠন উন্নত করে
2. সকল প্রকার ফসল, ফল ও সবজির ফলন বাড়ায়
3. মাটির পুষ্টি উপাদান গাছের জন্য সহজলভ্য করে
4. বীজের অঙ্কুরোদগম বাড়ায় ও চারার দ্রুত, শক্তিশালী বৃদ্ধি নিশ্চিত করে
5. মাটির উপকারী অণুজীব সক্রিয় করে, ফলে সারের কার্যকারিতা বৃদ্ধি পায়
6. খরা বা অতিরিক্ত ঠান্ডার মতো প্রতিকূল পরিবেশেও গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে
কার্যকর ফসল ও গাছসমূহ-
ধান, গম, তামাক, ভুট্টা, ডাল ও তৈলবীজ জাতীয় শস্য, মরিচ, বেগুন, পেঁয়াজ, ঢেঁড়স, শসা, লাউ, কপি জাতীয় সবজি,
আম, কলা, পেয়ারা, আনারস, তরমুজ, পেঁপে সহ সকল প্রকার ফল
এছাড়াও গোলাপ, রজনীগন্ধা সহ শীত ও গ্রীষ্মকালীন সব ধরনের ফুল গাছে অত্যন্ত কার্যকর।
প্রয়োগমাত্রা: প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ১ – ১.৫ কেজি
সুস্থ মাটি, সবল গাছ আর বেশি ফলনের জন্য আজই ব্যবহার করুন হিউমি কিং।



