Description
সরিষা খৈল – প্রাকৃতিক ও পরিবেশবান্ধব জৈব সার
সরিষা খৈল সম্পূর্ণ প্রাকৃতিক এবং সেরা মানের জৈব সার, যা গাছের ফুল, ফল এবং স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়ক। এতে প্রয়োজনীয় ফসফরাস, নাইট্রোজেন, পটাসিয়াম এবং অন্যান্য ম্যাক্রো ও মাইক্রো উপাদান বিদ্যমান থাকে। সরিষা খৈল ব্যবহার করে গাছের পুষ্টি নিশ্চিত করা যায় এবং মাটির উর্বরতা বাড়ানো সম্ভব।
উপকারিতা:
গাছের জন্য প্রয়োজনীয় ফসফরাস সরবরাহ করে
ফুল, ফল এবং গাছের স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে
নাইট্রোজেন, পটাসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে
মাটির সাথে মিশিয়ে বা তরল জৈব সার হিসেবে ব্যবহারযোগ্য
ব্যবহার প্রক্রিয়া (তরল সার তৈরি):
১ লিটার পরিষ্কার পানিতে ১০০ গ্রাম সরিষা খৈল ভিজিয়ে রাখুন।
মিশ্রণটি শুকনো, ছায়াযুক্ত স্থানে ৭–১০ দিন রাখুন, প্রতিদিন একবার নাড়ুন।
হলদে সোনালী রঙ হয়ে গেলে পানি সাবধানে ছেঁকে, দেড়গুণ পরিমাণ পানি মিশিয়ে গাছে দিন।
অতিরিক্ত প্রয়োজন হলে অনুপাত বাড়িয়ে ব্যবহার করতে পারেন।
সতর্কতা:
পচানোর সময় তীব্র গন্ধ হতে পারে, মাস্ক ব্যবহার করুন।
সরিষা খৈল সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করবেন না।
দীর্ঘমেয়াদে মিশ্রণের pH কমে এসিটিক হতে পারে; একবারেই ব্যবহার করুন।
পাত্রের মুখ পুরোপুরি বন্ধ করবেন না।
মাসে সর্বোচ্চ দু’বার ব্যবহার করুন।