মিক্সড জৈবসার

Price range: 50.00৳  through 290.00৳ 

Description

মিক্সড জৈব সার – সম্পূর্ণ ও সঠিক পুষ্টি সমাধান

২১ ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই মিক্সড জৈব সার গাছের জন্য পূর্ণাঙ্গ পুষ্টি সরবরাহ করে। এতে রয়েছে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, হাড়ের গুড়া, শিং কুচি, নীম খৈল, সরিষার খৈল, কচুরিপানা পঁচা, ফল ও শাকসবজির খোসা, ডিমের খোসা, ঝিনুকের গুড়া, কোকোপিট এবং অন্যান্য পাতা পঁচা সার। সব উপাদান সঠিক অনুপাতে মিশ্রিত থাকায় আলাদাভাবে সার কেনা বা মেশানোর ঝামেলা নেই। প্যাকেট থেকে সরাসরি ব্যবহার করা যায়।

গাছের উপকারিতা:

  • পর্যাপ্ত ভার্মি কম্পোস্ট: দ্রুত বৃদ্ধি, স্বাস্থ্যকর গাছ, বেশি ফুল ও ফল

  • ট্রাইকো কম্পোস্ট: ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়া দমন

  • হাড়ের গুড়া: ক্যালসিয়াম ও ফসফরাস সরবরাহ, স্বাস্থ্যকর কোষ গঠন

  • শিং কুচি: উচ্চ নাইট্রোজেন, পাতা ও শাকসবজির বৃদ্ধি

  • নীম খৈল: শিকড় নিমোটোডস ও পোকামাকড় থেকে সুরক্ষা

  • সরিষার খৈল: প্রয়োজনীয় ফসফরাস, নাইট্রোজেন ও পটাসিয়াম

  • কোকোপিট: মাটি হালকা ও ঝুরঝুরে, শিকড় দ্রুত বৃদ্ধি

  • ডিম ও ঝিনুকের খোসা: ক্যালসিয়াম, ফসফরাস, মিনারেল ও মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ

ব্যবহার:
গাছের গোড়া থেকে ৩ ইঞ্চি দূরে ২-৩ ইঞ্চি গভীর গর্ত বা টব/জিও ব্যাগের চারপাশে সার দিন। মাটি দিয়ে ঢেকে পানি ছিটিয়ে দিন। প্রতি ৫-৬ মাস পর পর ব্যবহার করুন।

পরিমাণ নির্দেশিকা:

  • ৬-১০ ইঞ্চি টব: ২০০-৫০০ গ্রাম

  • ২০ ইঞ্চি টব: ২ কেজি

  • ৬০ লিটার টব/হাফ ড্রাম: ৩ কেজি

  • ১০০ লিটার টব/হাফ ড্রাম: ৪-৫ কেজি

মূল্য: ১ কেজি – ৫০ টাকা