Description
পাতা হলদে ?
গাছ বৃদ্ধি হচ্ছে না ??
ফলন কমে গেছে ???
সমাধান একটাই – এসিআই বাম্পার অ্যামোনিয়া!
এসিআই বাম্পার অ্যামোনিয়া সার-এ রয়েছে:
২১.১% নাইট্রোজেন ![]()
২৩.৫% সালফার (S)
এই উপাদান দুটি গাছের দ্রুত বৃদ্ধি এবং সবুজ পাতার জন্য অপরিহার্য।
প্রয়োগের উপকারিতা:
গাছ দ্রুত ও সমানভাবে বেড়ে ওঠে
পাতা হয় গাঢ় সবুজ
নাইট্রোজেন ও সালফার দ্রুত শোষিত হয় ও দীর্ঘ সময় ধরে কাজ করে
প্রতিকূল আবহাওয়ায়ও কার্যকর
ধান, গম ও তৈলজাত ফসলে কুশি, শীষ ও বীজ উন্নত হয়
তেলজাত ফসলে তেলের পরিমাণ বাড়ায়
ছাদ বাগানের জন্য টব ও ড্রামের সাইজ অনুযায়ী প্রয়োগ মাত্রা:
৮ ইঞ্চি টব – ১/২ চা চামচ
১০–১২ ইঞ্চি টব – ১ চা চামচ
১৪–১৬ ইঞ্চি টব – ১.৫ চা চামচ
১৮ ইঞ্চি বা বড় টব – ২ চা চামচ
মাঝারি ফল গাছ ৬(০ লিটার ড্রাম) – ৩ চা চামচ (প্রতি ১৫–২০ দিনে)
বড় ফল গাছ (১০০ লিটার ড্রাম বা বড়) – ৫ চা চামচ (প্রতি ১৫–২০ দিনে)
দেয়ার নিয়ম:
– সার ছিটিয়ে দিয়ে পরে পানি দিতে হবে
– সরাসরি গোড়ায় নয়, গোড়ার চারপাশে ছিটিয়ে দিন
– ফুল বা ফল আসার সময় পরিমাণ কমাতে হবে
ঘাটতির লক্ষণ:
নাইট্রোজেনের অভাব:
পাতায় হালকা সবুজ থেকে হলদে রং
নিচের দিকের পাতা থেকে শুরু হয়ে উপরের দিকে ছড়ায়
গাছ খাটো হয়, বৃদ্ধি কমে যায়
ফুল ও ফল ছোট হয়
সালফারের অভাব:
কচি পাতায় ফ্যাকাশে বা সাদা ভাব
পরে পুরনো পাতায়ও হলদেভাব আসে
গাছ দুর্বল হয়ে পড়ে, কুশি কম হয়
ফসল পাকতে দেরি হয়, ফলন কমে যায়
প্রয়োগের পদ্ধতি:
সারটি জমি তৈরির সময় বা প্রয়োজন অনুযায়ী ছিটিয়ে দিন
প্রয়োগের পর পানি দিতে ভুলবেন না
গাছের গোড়ায় সরাসরি না দিয়ে পাশে ছিটিয়ে দিন
সতর্কতা:
শিশু ও পশুপাখির নাগালের বাইরে রাখুন
খাবার ও পানীয় থেকে দূরে রাখুন
চোখে লাগলে দ্রুত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন
প্রয়োগের সময় ধূমপান, খাওয়া বা পান করা বারণ
ব্যবহার শেষে হাত-মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন



